Monday, 26th October, 2026

শরীয়তপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

শরীয়তপুরে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ১২ আগস্ট যুব সমাবেশ, র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়েছে।
শরীয়তপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে হাবিবার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার উলোরা ইয়াসমিন।
বক্তারা যুব উন্নয়ন থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ শেষে করে নিজ নিজ দক্ষতা অনুযায়ী উদ্যোগ গ্রহণ করা দরকার। যারা বিখ্যাত হয়েছেন তারা শূণ্য থেকে শুরু করেছিলেন। তোমরা তোমাদের উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাও। সফলতা তোমাদের পিছনে ধাওয়া করবে। আলোচনা সভা শেষে যুব ঋণ ও সনদপত্র প্রদান করা হয়।