১৬ সেপ্টেম্বর উজ্জীবন শরীয়তপুরের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি রাজগঞ্জ ব্রীজ হয়ে পালং বাজার প্রদক্ষিণ করে চিকন্দী ফুড পার্কে গিয়ে শেষ হয়। উক্ত র্যালিতে উজ্জীবন শরীয়তপুরের সকল সদস্য উপস্থিত ছিলেন। উজ্জীবনের প্রতিষ্ঠাতা মো. জালাল উদ্দিন সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মজিবর রহমান সরদার, দৈনিক হুংকারের সম্পাদক ও প্রকাশক মো: হাবিবুর রহমান হাবিব, শরীয়তপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মজিবর রহমান খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও
উজ্জীবনের সদস্যবৃন্দ। পরে উপস্থিত অতিথিবৃন্দ ও সদস্যদের মাঝে সকালের নাস্তা বিতরণ করা হয়।