Monday, 26th October, 2026

বাকি না দেওয়ায় গোসাইরহাটে ব্যবসায়ীকে মারধর

বাকিতে ঔষধ না দেওয়ায় শরীয়তপুর গোসাইরহাটে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে জনৈক শাহাদাত মৃধার বিরুদ্ধে। এই ঘটনায় গোসাইরহাট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী মো. জানে আলম অহিদ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকার কোদালপুর মাধ্যমিক বিদ্যালয় গেটের সামনে ‘মেসার্স নাহিদ ফার্মেসী’ নামে একটি ঔষধের দোকান রয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে ফার্মেসীতে শাহাদাত মৃধা বিল্লাল হাওলদারকে বাকীতে ঔষধ নিতে পাঠায়। এসময় ঔষধ বাকীতে দিতে অস্বীকৃতি জানান ফার্মাসীর মালীক ভুক্তোভুগী জানে আলম। বাকীতে ঔষধ না দেওয়ায় বিল্লাল হোসেন তার উপর ক্ষিপ্ত হয়ে চলে যায়। এর ঠিক ৩০ মিনিট পর ভুক্তভোগী ব্যবসায়ী তার সন্তান কে দেখতে স্কুল গেটে গেলে সেখানে অভিযুক্ত শাহাদাত মৃধা (৩৬), বিল্লাল হাওলাদার (২৩), জুরাইন আহম্মেদ (৩২) শাহ পরান মৃধা (৩২) সহ কয়েকজন ফার্মেসীর মালিক জানে আলম অহিদকে মারধর করে। ভুক্তভোগী জানে আলম অহিদ ঔষধ ব্যবসার পাশাপাশি দৈনিক সরেজমিন বার্তা নামের একটি পত্রিকায় কর্মরত আছেন এবং গোসাইরহাট প্রেসক্লাবের ২ নং যুগ্ন সাধারণ সম্পাদক পদে আছেন।
গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো. মাকসুদ আলম জানান, অভিযোগ সাপেক্ষে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।