শরীয়তপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি নির্বাচনে মো. দুলাল খানকে ১ ভোটের ব্যবধানে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। মো. জাহাঙ্গীর আলমের প্রাপ্ত ভোট ৪৫ আর দুলাল খানের প্রাপ্ত ভোট ৪৪। অপর দিকে ডা. সোহানুর রহমান সোহান ৬৬ ভোট, মাহবুব রশিদ রিপন ৫৮ ভোট, মো. ফাহিম হাসান রনি ৪৯ ভোট ও মো. আনোয়ার হোসেন ৪২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এই পদে আবুল কালাম ৩৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. মহিউদ্দিন বেপারী ও এসএম নজরুল ইসলাম (নয়ন সরকার)। মহিউদ্দিন বেপারী ৪৯ ভোট পেয়ে ৮ ভোটের ব্যবধানে নয়ন সরকারকে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন ডাবলু ও মো. সুজন ঢালী প্রত্যেকে ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে পরাজিত হয়েছেন ২১ ভোট পেয়ে আক্তার হোসেন রিপন।
২০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে দুপুর ২টায় শেষ হয়। ৯৯টি ভোট সামনে রেখে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৯১টি ভোট গৃহীত হয়। নির্বাচিত এই কমিটির মেয়াদ ২ বছর।
কোন প্রকার আপত্তি ছাড়া সুন্দর ও সুষ্ঠ পরিবেশে নির্বাচন সমাপ্ত করতে পেরে কৃতজ্ঞতা প্রশাক করেছেন নির্বাচন কমিশন। নির্বাচিত ও পরাজিত প্রার্থীরা জানিয়েছেন ভোটের মাধ্যমে জয় পরাজয় যাই হোকনা কেন তারা সকলে মিলে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে কাজ করবেন।