তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু’র শরীয়তপুর আগমনকে ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের তারাবাগ এলাকায় পৌর বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালুর নির্দেশে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি লুৎফর রহমান ঢালী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।
সভায় বক্তারা, সুশৃঙ্খলভাবে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে স্বাগত জানানোর আহ্বান জানান এবং দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।