Monday, 26th October, 2026

শরীয়তপুরে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

শরীয়তপুর জেলা পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (সিজন- ২০২৫-২০২৬) শুরু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে উক্ত আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ উজ-জামান, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, যুব উন্নয়ন অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক উম্মে হাবিবা, বাসসের শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ মজিবুর রহমান, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: দুলাল খান, ক্রীড়া অনুরাগী সাইফুর রহমান রাজ্জাক, আব্দুস ছামাদ বেপারী, জেলা ফুটবল কোচসহ জেলা প্রাক্তন খেলোয়াড়, কোচ, কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী সকল দলের কোচ ও অন্যান্য অতিথিবৃন্দ। উক্ত প্রতিযোগিতায় ১২ টি কলেজ অংশগ্রহণ করে।