Monday, 26th October, 2026

শরীয়তপুরে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে শরীয়তপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবস উপদাপন উপলক্ষে শরীয়তপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহায়তায় অদম্য নারী বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
পরে বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন। এ সময় জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান থেকে প্রধান অতিথি বলেন, নারীরা এখন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে। নারীদের ছোট করে দেখা বা অবহেলা করার কিছুই নাই। নারী বা কন্যা সন্তানদের অবহেলা না করে তাদেরও যত্ন করা উচিৎ। একজন নারী তার কর্মদক্ষতা ও ইচ্ছা শক্তি দিয়ে দেশকে বিশ^ দরবারে তুলে ধরতে পারবে।
আলোচনা সভা শেষে অদম্য নারী খ্যাত নির্বাচিত নারীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।