Monday, 26th October, 2026

নির্বাচনের আগেই পে-স্কেলের দাবীতে শরীয়তপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

বৈষম্য মুক্ত নবম জাতীয় পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবীতে শরীয়তপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে দাবী তোলা হয় ‘আগে হবে প্রজ্ঞাপণ পরে হবে নির্বাচন’। নির্বাচনের পূর্বে পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়ন না করা হলে বিক্ষোভকারীরা নির্বাচনী সকল দায়িত্ব থেকে সড়ে দাঁড়াবেন বলেও হুশিয়ারী প্রদান করা হয়েছে।
বিক্ষোভ থেকে সরকারী কর্মচারীরা বলেন, আমাদের পে-স্কেল ঘোষনার পরে বাজার মূল্য বেড়ে গেছে, কিন্তু পে-স্কেল বাস্তবায়ন করা হয়নি। আমাদের খরচ বেড়ে গেছে কিন্তু‘ বেতন বাড়েনি। আমার পরিবারের নিরব অভাবে সকল আনন্দ মিলান হয়ে যায়। আমাদের একই দাবী পে-স্কেল বাস্তবায়ন। নয়তো আমরা নির্বাচনী দায়িত্ব পালন থেকে সরে দাঁড়াব।