Monday, 26th October, 2026

ফতেজঙ্গপুর ইউনিয়নের সাতপাড় গ্রামে বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী শফিকুর রহমান কিরণের ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সাতপাড় গ্রামের শাকিল ঢালীর বাড়ীর আঙ্গিনায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মিসেস ফারহানা কাদির রহমান।
উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, স্পেশাল এ্যাসিস্টান্ট টু দ্য চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স এ্যাডভাইজার কমিটির সদস্য ও ইতালি বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন।
নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার ওমর ফারুকের সভাপতিত্বে ও জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাকিল ঢালীর সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলী আজম ছৈয়াল, ধর্মবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বাবুল চৌকিদার, উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান, ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, সহ-সভাপতি আবুল বাশার ভূইয়া, মিলন ছৈয়ালসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।