শরীয়তপুরে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এসময় শ্রদ্ধা জানান, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শফিকুর রহমান কিরন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইদ আহমেদ আসলাম, জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।