Wednesday, 21st October, 2026

আজ ঘড়িসারে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন পানি সম্পদ উপমন্ত্রী

গত শনিবার দিবাগত রাতে জেলার নড়িয়া উপজেলার ঘড়িসার বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরির্দশন, সহায়তা প্রদান ও সমবেদনা জানাতে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি আজ ঘটনাস্থালে আসছেন।
তিনি সকালে ঢাকা থেকে সড়ক পথে মাওয়া ঘাটে এসে নৌ-পথে ঘড়িসার যাওয়ার পথে জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মার ডানতীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি পরির্দশন করবেন। এর পরে মন্ত্রী সদ্য প্রয়াত আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বাঘা ও সাবেক চেযারম্যান আবুল হাসেম দেওয়ানের কবর জিয়ারত করবেন।