শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডামুড্যা উপজেলা যুবলীগের উদ্যোগে জাতীয় এবং দলীয় পতাকা উওোলন করা হয়। পাশাপাশি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ডামুড্যা উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ডামুড্যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডামুড্যা উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডামুড্যা উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, জেলা এাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর, সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝী, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মাষ্টার শফিকুল ইসলাম সোহেল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও শিধলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম খোকন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সহ-সভাপতি আমিন উদ্দিন ঢালী, সরকারী আব্দুর রাজ্জাক কলেজ এর সাবেক ভিপি ইসহাক মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর মাল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম মাওলা রতন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি খালিদ হাসান মিলু, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মাহবুব আলম বেপারী, পৌরসভা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল হোসেন হাওলাদার, পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিলন সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।