আধুনিক সভ্যতার সাথে তাল মিলিয়ে উন্নত ওয়ার্ড গড়ার স্বপ্ন নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যতিক্রমি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ভেদরগঞ্জ উপজেলা মহিষার ইউনিয়নের খান বাড়িতে।
১৫ নভেম্বর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থাপন করা হয় ইউনিয়নের সমস্য, সম্ভাবনা, স্বাস্থ্য শিক্ষা ক্রীড়া, সাংস্কৃতি উন্নয়নে দিগন্ত প্রশারি ইস্তেহার।
বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বাবুল খানের সভাপতিত্বে বর্তমান জনপ্রতিনিধিগণ, আগামী দিনের নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য প্রার্থীগণ এ মতবিনিময় সভায় তাদের মতামত তুলে ধরেন।
স্বাগত বক্তব্য রাাখেন খান পরিবারে সদস্য শরীয়তপুর জেলা পল্লী বিদ্যুত সমিতির সভাপতি হাজি ফিরোজ হোসেন খান। সাংবাদিক এম. হারুন অর রশীদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, খান পরিবার ঐক্য পরিষদের সভাপতি খান মোজ্জাম্মেল হক মিঠু, স্থানীয় ইউপি সদস্য সরদার শরীয়ত উল্লাহ তোতা, সাবেক মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সেকান্দার আলম খান, ভেদরগঞ্জ বাজার বনিক সমিতির সহ-সভাপতি সরদার নূরে আলম রোমান, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সরদার আনিছুর রহমান স্বপন, হাজি অরুন অর রশীদ হাওলাদার, সম্ভাব্য মেম্বার প্রার্থী ভেদরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক খান তোফায়েল আহমেদ লালন, সরদার জাকির আলম শামীম, মোঃ বারেক মোল্যা, শুকুমার হালদার। আরও বক্তব্য রাখেন, মোঃ আলী আকবর খান, স্বপন ঢালী, মেহেদী হাসান ভূইয়া, হাজি আলী আজগর ফকির, মাসুদ ভূইয়া, কবির হোসেন খান, নুরুল হক খান, ডাঃ জাদব চন্দ্র বৈদ্য, দ্রিজেন চন্দ্র মন্ডল, কালাচান হালদার, খোকন মন্ডলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
খান পরিবার ঐক্য পরিষদ এলাকার উন্নয়নে তাদের গণকবস্থান নির্মাণসহ কমিউনিটি হাসপাতাল, ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য জমি দানে প্রতিশ্রুতি প্রদান করেন। এ সময় সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী লালন খান নির্বাচিত হলে সকলের সমন্বয়ে ওয়ার্ডের সমস্যা সমাধানের জন্য সাবেক জনপ্রতিনিধি ও বর্তমান দের সাথে নিয়ে মসজিদের ঈমাম, মন্দিরের প্রহীদ, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ গন্যমান্য ব্যক্তিদের নিয়ে জুড়িবোর্ড গঠনের মাধ্যমে উন্নয়ন ও সমস্যা সমাধানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।