দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার উদ্যোগে সারাদেশে একযোগে আয়োজিত হয়েছে ফ্রি মেডিক্যাল ক্যাম্প।
বুধবার (২৪ জুন) সকালে ওয়ালটন প্লাজা-নড়িয়া শাখার আয়োজনে নড়িয়া উপজেলা শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প।
সকালে শুরু হওয়া এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে এলাকার অসংখ্য সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ক্যাম্পে আগত রোগীরা অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ গ্রহণের সুযোগ পান। পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য এ ধরণের কার্যক্রম অত্যন্ত উপকারী ভূমিকা রাখছে।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন চিকিৎসক তন্ময় পোদ্দার, ওয়ালটন প্লাজা-নড়িয়া শাখার ম্যানেজার মুহাম্মাদ স্বপন হোসেন, ওয়ালটন প্লাজা-নড়িয়া শাখা ডেপুটি ম্যানেজার মোঃ ইরফান আহমেদ।
হেলথকেয়ার হ্যাপিনেস অফিসার মোঃ নয়ন হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা জানান, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ঔষধ প্রাপ্তির সুযোগ পেয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট। তারা ওয়ালটন প্লাজার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওয়ালটন প্লাজার এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্বাস্থ্যসেবাকে আর ও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।