Tuesday, 13th October, 2026

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের ১৪ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে পৃথক দুই ধারায় মোট ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বরাদ্দ দেওয়া দুটি প্লট বাতিল এবং প্রত্যেক আসামিকে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার নবম বিশেষ জজ আদালতের বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, ওয়াহেদুল ইসলাম, জাফর উল্লাহ, জহুরুল হক ও রেজাউল করিম তরফদার। এ ছাড়া প্লটগ্রহীতা শওকত আজীজ ও আশফাক আজীজও এ মামলার আসামি।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পরের যোগসাজশে বৈধ আবেদনকারীদের বঞ্চিত করেন। জামানত প্রত্যাহার এবং আবেদন বাতিল হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে দুই ব্যক্তিকে মোট ১০ কাঠা আয়তনের দুটি প্লট বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেন তাঁরা।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার শামীম হোসেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com