Thursday, 8th October, 2026

নবম জাতীয় পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা, প্রশাসনিক কার্যক্রম শুরু

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পে স্কেল ২০২৬ বাস্তবায়নে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। নতুন বেতন কাঠামোর গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতাভুক্ত স্বশাসিত (পাবলিক বডিজ) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য অর্থ বিভাগ থেকে জারি করা গেজেটের অনুলিপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। গেজেটে দেওয়া নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট জারি করে অর্থ বিভাগ। ওই গেজেটের ভিত্তিতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানার সই করা চিঠিটি রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকসহ মোট আটটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গেজেটের অনুলিপি পাঠানো হয়েছে।

এ ছাড়া দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালকের কাছেও গেজেটের অনুলিপি পাঠানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেটের দুটি করে অনুলিপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে। গেজেটের নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংশ্লিষ্ট স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পে স্কেল ২০২৬ বাস্তবায়নের প্রশাসনিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com