সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের অধীনে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুবক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে ভেদরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল বাসার , ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিএম মোস্তফা, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আসলাম হোসেন মাঝি, সখিপুর থানা যুবদালের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে জানানো হয়, গত ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে দেশের আটটি বিভাগে এ কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে শরীয়তপুর জেলায় কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে তাঁদের প্রশিক্ষণ কার্যক্রমও সম্পন্ন হয়েছে। প্রাথমিক পর্যায়ে নির্ধারিত কয়েকটি ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহ শুরু করে পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রেস কনফারেন্সে জানানো হয়।