Monday, 5th October, 2026

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করলে কঠোর শাস্তি এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি, দক্ষতা ও পারস্পরিক সমন্বয়ের ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তা অনেকাংশে নির্ভর করে। তাই দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা সহ্য করা হবে না।
মহড়ায় ব্যাংকক থেকে আসা ৯৮ জন যাত্রী ও পাঁচজন ক্রুবাহী একটি উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর অগ্নিকাণ্ডের একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়। এ সময় জরুরি ভিত্তিতে যাত্রী উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের অনুশীলন পরিচালনা করা হয়।
মহড়ায় বিমানবন্দরের ফায়ার সার্ভিস, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি), উদ্ধারকারী দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চিকিৎসাসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে অংশ নেয়। সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও যাত্রী উদ্ধারে তাদের সক্ষমতা প্রদর্শন করে।
সমন্বিত এই কার্যক্রমের প্রশংসা করে বিমানমন্ত্রী বলেন, দেশের বিমানবন্দরগুলোতে শতভাগ নিরাপত্তা ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com