Monday, 5th October, 2026

নবম পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার কার্যক্রম এগিয়ে গেলেও এখনো অনিশ্চয়তা কাটেনি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। সরকারি চাকরিজীবীরা অক্টোবরের বেতন নবম জাতীয় পে স্কেলের ভিত্তিতে পাওয়ার প্রস্তুতি চললেও এমপিওভুক্তদের ক্ষেত্রে আলাদা প্রজ্ঞাপন জারির বিষয়টি এখনো ঝুলে আছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচার বিভাগীয় কর্মীদের নতুন বেতন স্কেল বাস্তবায়নে আরও সময় প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে দ্রুত নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানান।
তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মৌলিক চাহিদা পূরণে নবম জাতীয় পে স্কেলের সঙ্গে তাদের জন্যও দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ করা প্রয়োজন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে বিলম্বের অন্যতম কারণ বেতন নির্ধারণের প্রচলিত পদ্ধতি। এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর, বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন হিসাবের একটি বড় অংশ এখনো হাতে-কলমে করতে হয়। এ কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো দ্রুত ডিজিটাল প্রক্রিয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণ করা যাচ্ছে না। ফলে তাদের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি ও নতুন পে স্কেল কার্যকরে আরও সময় লাগতে পারে।
নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে গেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অপেক্ষা এখনো শেষ হয়নি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com