২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা ও দোয়া মোনাজাত করে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ। শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর সকাল ১০টায় ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দেওয়ান মোঃ শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক ও কোদালপুর ইউনিয়ন চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য মোঃ জাকির হোসেন দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল খায়ের সহ উপজেলা-ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালন করে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠন।