বাংলাদেশ আওয়ামীলীগ ছয়গাঁও ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা ৮ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাজাহান সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান হাওলাদার, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম রাড়ী, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মানিক ব্যানার্জী, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক ছালেহ উদ্দিন মাদবর, কামরুজ্জামান লিটন মোল্যা, দপ্তর সম্পাদক মোজাহিদুল ইসলাম মাঝি, সহ দপ্তর সম্পাদক এম. হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান রাড়ী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান কবির পালোয়ানের সঞ্চালনায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।