Wednesday, 21st October, 2026

ডামুড্যায় ব্র্যাকের ফিড পিলেড ও ক্রাশার মেশিন বিতরণ

“ক্ষুদ্র উদ্যোগে বড় সফলতা” এ প্রতিপাদ্যে ডামুড্যা মৎস্য চাষীদের মাঝে ব্র্যাক শরীয়তপুর-২ অঞ্চলে ফিড পিলেট ও ক্রাশার মেশিন বিতরণ করা হয়েছে।
নিরাপদ মৎস্য খাদ্য উৎপাদন, পুষ্টির চাহিদা পুরণ, সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুর-২ অঞ্চলে ৫ জন সদস্যের মাঝে ফিড পিলেট ও ক্রাশার মেশিন বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) সকালে ডামুড্যা ব্র্যাক কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সহকারি কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) বাঁধন রানী দাস, ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট গাজী জাহিদুল ইসলাম, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর সমীর কুমার কুন্ড, এলাকা ব্যবস্থাপক (দাবি) রেবেকা সুলতানা, সম্প্রসারণ কর্মকর্তা সম্রাট হোসেন এবং সংশ্লিষ্ট শাখা সমূহের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ব্যয় হ্রাস এবং সদস্যদের আয় বৃদ্ধিতে ফিড পিলেট ও ক্রাশার মেশিনের গুরুত্ব তুলে ধরেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ব্র্যাক কর্তৃক এ ধরণের সহায়তা সদস্যদের টেকসই জীবিকা নিশ্চিতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সদস্যদের মাঝে এই প্রযুক্তিগত সহায়তা প্রদান মৎস্য খাতকে আরও গতিশীল ও লাভজনক করে তুলতে সহায়ক হবে বলে অনুষ্ঠানে মত প্রকাশ করা হয়।