আজ , , ,

নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা

যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দারুল উলুম নিউইয়র্কের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় তাঁকে স্বাগত জানান দারুল উলুম নিউইয়র্কের প্রেসিডেন্ট সরদার বরকাতুল্লাহ এবং প্রতিষ্ঠানটির প্রধান ফকিহ মুফতি মিজানুর রহমান সাঈদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বাইতুল আমান জামে মসজিদের প্রধান ইমাম মাওলানা আজির উদ্দিন এবং স্থানীয় ইমাম মাওলানা আব্দুল মুকিত।

অভ্যর্থনা অনুষ্ঠানে আইটিভি ইউএসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাওলানা মো. শহিদুল্লাহ পীর সাহেব চরমোনাইকে ক্যালিগ্রাফি উপহার দিয়ে বরণ করে নেন।

দারুল উলুম নিউইয়র্কের অর্ধশতাধিক শিক্ষক ও চার শতাধিক শিক্ষার্থী এ সময় উপস্থিত থেকে তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান। তাঁদের এ উষ্ণ অভ্যর্থনাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পীর সাহেব চরমোনাই শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত নসিহত পেশ করেন। এতে তিনি নৈতিক চরিত্র গঠন, দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং আদর্শিক জীবন গড়ে তোলার বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

তাঁর এ সফরকে ঘিরে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি মুসলিমদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com