Wednesday, 21st October, 2026

শরীয়তপুরে আনসার-ভিডিপি’র সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে শরীয়তপুরের ছয় উপজেলায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভাতাভোগী ২৩৯ জন সদস্য-সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের হল রুমে আনসার-ভিডিপি’র ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল পোলাও চাল, লাচ্ছা সেমাই, সাধারণ সেমাই, গুড়ো দুধ, সুজি, নুডুলস, সয়াবিন তেল ও চিনি।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট অভিজিৎ সাহা, সদর উপজেলা আনসার-ভিডিপি’র কর্মকর্তা সবুজ চন্দ্র দেবনাথ, সদর উপজেলা আনসার-ভিডিপি’র প্রশিক্ষক মো. ফররুখ আহমেদ সহ বাহিনীর অন্যান্য সদস্যরা।
ঈদ সামগ্রী বিতরণের সময় জেলা কমান্ড্যান্ট মো. ফারুক ইসলাম বলেন, দেশের নিরাপত্তা ও বিভিন্ন ক্লান্তিকালে আনসার-ভিডিপি’র সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি দেশের মানব কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছন। তাই তাদের স্বীকৃতি ও উৎসাহিত করতেই মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও আমাদের বাহিনীর এমন কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।