ভেদরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক।
উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি, ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাহমিনা আক্তার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা প্রিয়াংকা বিশ্বাস সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
বক্তারা আইন শৃঙ্খলা উন্নতি, মাদক ও বাল্যবিবাহ নির্মূল, বাজার ব্যবস্থা তদারকি, ইভটিজিং প্রতিরোধ, জাটকা মাছ নিধন করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ে অফিস করার জন্য সবাইকে অনুরোধ জানান।