আজ , , ,

এনসিপির নেতা ইমরান আল নাজিরের আহ্বানে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় শহরসংলগ্ন স্থানে স্থাপনের দাবিতে ২৫ অক্টোবর মানববন্ধন

প্রস্তাবিত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের পাশে নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে আগামী ২৫ অক্টোবর মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শরীয়তপুর জেলার নেতা ইমরান আল নাজির এ কর্মসূচির আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে ইমরান আল নাজির জানান, আগামী রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের মতে, জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, জনসাধারণের স্বার্থ রক্ষা এবং শরীয়তপুরের সার্বিক উন্নয়নের জন্য প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়টি জেলা শহরের সন্নিকটে স্থাপন করা প্রয়োজন। এ কারণে বিশ্ববিদ্যালয়টি প্রস্তাবিত নির্ধারিত স্থানেই বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে।

কর্মসূচির আহ্বায়ক ইমরান আল নাজির শরীয়তপুর জেলার সব উপজেলার তরুণ শিক্ষার্থী, যুবসমাজ ও সর্বস্তরের সচেতন নাগরিকদের যথাসময়ে পৌরসভা শহীদ মিনারে উপস্থিত হয়ে মানববন্ধন সফল করার আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com