কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে উদ্ধারকাজ শেষ হওয়া এবং রেল চলাচল পুনরায় শুরুর বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেননি তিনি।
সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন স্টেশন মাস্টার।
দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী ট্রেনগুলোর যাত্রায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। উদ্ধারকাজ শেষ করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।