আজ , , ,

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়তে চান ইশরাক

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। এ লক্ষ্যে এলাকার সাধারণ মানুষকে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চান তিনি। পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন এই সংসদ সদস্য।

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান ইশরাক হোসেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই।’

ইশরাক জানান, প্রস্তাবিত সংগঠনটি মাদক নির্মূলে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে। একই সঙ্গে প্রশাসনের সহযোগিতাও নেওয়া হবে। তাঁর মতে, অত্যধিক ঘনবসতিপূর্ণ ঢাকা-৬ এলাকায় সাধারণ মানুষকে সম্পৃক্ত না করে কোনো একক সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।

তিনি আরও জানান, মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও উদ্যোগ নেওয়া হবে। এসব অপরাধ মোকাবিলায় থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে।

নিজের উদ্যোগের বিরোধিতা হতে পারে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন ইশরাক হোসেন। তিনি দাবি করেন, কিছু সংবাদমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা উদ্যোগটি বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারেন। তবে সব বাধা অতিক্রম করে উদ্যোগটি সফল করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এলাকাবাসী ও ভোটারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ইশরাক বলেন, আল্লাহর নির্ধারিত মৃত্যু ছাড়া কোনো ‘দালাল মিডিয়া গ্রুপ’ বা অপরাধী তাঁকে থামাতে পারবে না। একই সঙ্গে বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

ইশরাক হোসেনের এ ঘোষণার মধ্য দিয়ে ঢাকা-৬ এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ত উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা সামনে এসেছে। তবে প্রস্তাবিত সংগঠনটির গঠন, কার্যক্রম শুরুর সময় এবং বাস্তবায়নপদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাঁর স্ট্যাটাসে উল্লেখ করা হয়নি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com