আজ , , ,

নভেম্বরের প্রথম সপ্তাহে টানা ৩ দিনের ছুটি, সুযোগ পাচ্ছেন যেসব শিক্ষার্থী

নভেম্বরের প্রথম সপ্তাহেই টানা তিন দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা মিলিয়ে এ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ ছুটি কার্যকর হবে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির তালিকা ও সিদ্ধান্তের ওপর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। পরদিন ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা।

এ হিসাবে শুক্রবার থেকে রোববার পর্যন্ত টানা তিন দিন ছুটির সুযোগ তৈরি হচ্ছে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য।

তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি কিছুটা ভিন্ন। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ সময়ে ছুটি থাকবে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। উল্লেখিত দুই বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই।

অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকায়ও শ্যামাপূজার ছুটি উল্লেখ করা হয়নি। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা এ উপলক্ষে ছুটি পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

সব মিলিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে স্কুল-কলেজের অনেক শিক্ষক-শিক্ষার্থীর জন্য টানা তিন দিনের ছুটির সম্ভাবনা থাকলেও ছুটির বিষয়টি নিশ্চিত হতে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকাশিত ছুটির তালিকা ও বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com