আজ , , ,

কুমিল্লার বরুড়ায় কুকুরের কামড়ে ২৫ জন আহত, আতঙ্কে এলাকাবাসী

কুমিল্লার বরুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে প্রায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে পৌরসভার নয়নতলা, পাঠানপাড়া ও ডেওয়াতলিসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। একসঙ্গে এত মানুষের আহত হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতদের মধ্যে রয়েছেন বরুড়ার ফারহানা (৩৫), মনু মিয়া (৭২), তাঁর ছেলে ইকবাল (২৮), তানিয়া (৪৮) ও ফাহিমা। এ ছাড়া আরও অনেকে কুকুরের কামড়ে আহত হয়েছেন বলে জানা গেছে।

বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রায় ২০ থেকে ২২ জন কুকুরের কামড়ে আহত হওয়ার কথা জানিয়ে হাসপাতালে এসেছেন। কুকুরগুলো পাগলা হয়ে থাকলে পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে। একই সময়ে এত মানুষ কীভাবে কুকুরের কামড়ে আহত হলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চিঠি দেওয়া হবে।

এদিকে, পৌরসভার বিভিন্ন এলাকায় একসঙ্গে এত মানুষের কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারা।

এ পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং এলাকায় কুকুরের আক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কুকুরের কামড়ে আহত হলে ক্ষতস্থান দ্রুত সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে জলাতঙ্কের টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। লক্ষণ দেখা দেওয়া পর্যন্ত অপেক্ষা করা বিপজ্জনক।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com