আজ , , ,

মানিকগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, চালক-শ্রমিকদের সচেতন হওয়ার আহ্বান

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ বাস টার্মিনালে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মানিকগঞ্জ সার্কেল এ সভার আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’।

সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ মানিকগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মাহবুব কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. রাজা মিয়া, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব সুমন, জেলা ট্রাক ড্রাইভার ও সহকারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনসহ পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ, ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং চালকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করতে বিভিন্ন তথ্যবহুল ভিডিও প্রদর্শন করা হয়।

আয়োজনের অংশ হিসেবে চালক, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ কার্যক্রমে বিআরটিএ মানিকগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মাহবুব কামালসহ উপস্থিত নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় সড়ক দুর্ঘটনা কমিয়ে মানুষের যাতায়াত নিরাপদ করতে চালক, পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন চালানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com