আজ , , ,

সাজেকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন শফিকুর রহমানের, সরকারের প্রতি সতর্কবার্তা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি এবং পর্যটকদের আটকে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাজেকের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন শফিকুর রহমান।

পোস্টে তিনি লেখেন, ‘রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বিরোধীদলীয় নেতা আরও লেখেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারো নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’

এর আগে বৃহস্পতিবার সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় সড়ক অবরোধের কারণে সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিপুলসংখ্যক পর্যটক আটকা পড়েন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করে। তাদের সহায়তায় প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাজেকের এ পরিস্থিতিতে পর্যটকসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সঠিক তথ্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন শফিকুর রহমান।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com