আজ , , ,

বিএনপি কার্যালয়ে আগুনের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ, জড়িতদের গ্রেপ্তারের দাবি

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাকে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। এ সময় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় গুইমারা উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি গুইমারা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু।

সমাবেশে বক্তারা বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের নৈরাজ্যকর কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে গুইমারা উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com