আজ , , ,

পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে ফাটল ধরিয়েছে: চরমোনাই পীর

পশ্চিমা নারীবাদ নারী ও পুরুষের পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ককে বিভাজন ও সংঘাতের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

তিনি বলেন, পশ্চিমা নারীবাদের প্রভাব থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘জেলা-মহানগর ছাত্রী ও মহিলা বিষয়ক দায়িত্বশীল কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের কেন্দ্রীয় ছাত্রী ও মহিলাবিষয়ক দপ্তর এ কর্মশালার আয়োজন করে।

চরমোনাই পীর বলেন, মুসলমানদের নিজস্ব সমাজব্যবস্থা, সামাজিক রীতিনীতি ও সংস্কৃতি রয়েছে। ইসলামপ্রভাবিত প্রাচ্য সমাজে নারী ও পুরুষের সম্পর্ক পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের ওপর প্রতিষ্ঠিত। পবিত্র কোরআনে আল্লাহ নারী ও পুরুষকে একে অপরের পোশাক হিসেবে উল্লেখ করেছেন। এ সম্পর্কের মূল ভিত্তি হলো সম্মান, দায়িত্ববোধ, সহযোগিতা ও সহমর্মিতা।

তিনি আরও বলেন, নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় পরিবার ও সমাজ বিকশিত হয়েছে। কিন্তু পশ্চিমা নারীবাদ নারী ও পুরুষকে পৃথক শ্রেণিতে বিভক্ত করে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়েছে। এর ফলে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক সংঘাতের সম্পর্কে রূপ নিয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্রী ও মহিলাবিষয়ক সম্পাদক শেখ মু. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও শাহ ইফতেখার তারিক।

এদিকে সরকারের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, দেশ পরিচালনায় সরকারের সফলতা জনমনে স্পষ্ট হচ্ছে না; বরং ব্যর্থতার চিত্রই বেশি দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, গত কয়েক দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনা প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের জন্য ন্যায্য নিম্নতম মজুরি নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com