আজ , , ,

গোসাইরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতী মাসের উদ্বোধন

শরীয়তপুরের গোসাইরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোসাইরহাট উপজেলা শাখার উদ্যোগে ‘দাওয়াতী মাস’ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে দাওয়াতী বার্তা ও প্রচারপত্র বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মানিক মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা উপদেষ্টা মাওলানা আব্দুস সালাম আজাদ, গোসাইরহাট উপজেলা শাখার সভাপতি মুফতি মনির হোসেন, সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান মাহমুদী, সাংগঠনিক সম্পাদক মুফতি আল আমিন জাফরী এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোসাইরহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হানিফসহ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

দাওয়াতী মাসের কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে সংগঠনের বার্তা ও প্রচারপত্র পৌঁছে দেওয়া হয়। এ সময় নেতৃবৃন্দ দাওয়াতী কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, মানুষের কাছে সংগঠনের আদর্শ ও দাওয়াত পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে হবে। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানের মধ্য দিয়ে গোসাইরহাট উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতী মাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com