আজ , , ,

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলকে মুশফিক

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক থাকা মুশফিক এবার নিজের ক্যারিয়ারে যোগ করলেন অনন্য এক অর্জন।

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন মুশফিক। ইনিংস শুরুর আগে তার ক্যারিয়ার টেস্ট রান ছিল ৬ হাজার ৯৮৯। জোমেল ওয়ারিক্যানের করা ২২তম ওভারের পঞ্চম বলে দুই রান নেওয়ার মধ্য দিয়ে তার মোট রান দাঁড়ায় ৭ হাজারে। আর এর মাধ্যমেই প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মালিক হন তিনি।

এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটিও ছিল মুশফিকের দখলে। তবে সিলেট টেস্টেই ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন তাওহিদ হৃদয়।

মজার বিষয় হলো, মুশফিকের ৭ হাজার রানের মাইলফলক স্পর্শের মুহূর্তে অপর প্রান্তে ছিলেন সেই তাওহিদ হৃদয়, যিনি একই টেস্টে ভেঙেছেন মুশফিকের ব্যক্তিগত ইনিংসের রেকর্ড।

তবে সতীর্থের কাছে নিজের রেকর্ড হারানোয় কোনো আক্ষেপ নেই মুশফিকের। বরং হৃদয়ের অসাধারণ ইনিংসকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।

মুশফিক বলেন, সতীর্থের এমন কীর্তি সরাসরি ড্রেসিংরুম থেকে দেখতে পারা তার জন্য সৌভাগ্যের বিষয়। রেকর্ড গড়াই হয় একসময় ভেঙে যাওয়ার জন্য। আর সেই রেকর্ড ভাঙার ইনিংস যদি দলের জয়ে ভূমিকা রাখে, তাহলে আনন্দটা আরও বেশি।

বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিনের নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিমের এই অর্জন দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com