আজ , , ,

বৃহত্তর রংপুরকে যুক্ত করে নির্মিত হবে দ্বিতীয় যমুনা সেতু, সরকারের নীতিগত সিদ্ধান্ত…

বৃহত্তর রংপুর অঞ্চলের যোগাযোগব্যবস্থা সহজ ও উন্নত করতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে পদ্মা ব্যারাজ ও পদ্মা ওয়াই-টাইপ দ্বিতীয় সেতু বাস্তবায়নের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী জানান, পদ্মা ব্যারাজ, পদ্মা ওয়াই-টাইপ দ্বিতীয় সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু—এই তিনটি প্রকল্পকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচনায় নিয়ে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

দ্বিতীয় যমুনা সেতু প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, বৃহত্তর রংপুরকে যুক্ত করে এ সেতু নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের অঙ্গীকার রয়েছে এবং এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পের কার্যক্রম শুরু করতে সরকার ও সংশ্লিষ্ট বাস্তবায়ন কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্প এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। পদ্মা সেতুর ওয়াই-টাইপ দ্বিতীয় সেতুও নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। একইভাবে দ্বিতীয় যমুনা সেতুর প্রয়োজনীয়তা ও দীর্ঘদিনের দাবি রয়েছে। নির্বাচনি ইশতেহারেও সরকার এ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করেছে।

মন্ত্রী আরও বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নের আগে সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের ভৌত কাজের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করতেই এ সভার আয়োজন করা হয়েছে।

তিনি জানান, তিনটি প্রকল্পই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে প্রকল্পগুলোর সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন হওয়ার পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এর মধ্য দিয়ে প্রকল্পগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলো।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রেল, সড়ক ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, নৌপরিবহনমন্ত্রী রাজীব আহসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়িত হলে বৃহত্তর রংপুর অঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com