আজ , , ,

মিরপুরে ফের বিক্ষোভের চেষ্টা পোশাক শ্রমিকদের, পুলিশের উপস্থিতিতে ছত্রভঙ্গ…

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরের রূপনগরে আবারও বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সড়কে জড়ো হওয়া শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাইজিং গ্রুপের প্রায় তিন থেকে চার হাজার শ্রমিক কাজে যোগ দেন। তবে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তারা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসেন। একপর্যায়ে কারখানার সামনের সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন তারা।

ওসি এ বি সিদ্দিক জানান, কয়েকজন শ্রমিক জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা সেখান থেকে সরে যান। এ সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, শ্রমিকরা সকাল থেকেই কাজে ছিলেন। পরে রাইজিং গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের ছুটি দিয়ে দিলে তারা কারখানা থেকে বেরিয়ে যান। এ সময় কিছু শ্রমিক একত্র হয়ে বিক্ষোভের চেষ্টা করেন।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com