আজ , , ,

সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ…

সাতক্ষীরায় স্কুল পর্যায়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির ও ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) গৌরাঙ্গ পাল।

সমাবেশে বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ তরুণ প্রজন্মের স্বাভাবিক বিকাশ ও সমাজের অগ্রগতির জন্য বড় বাধা। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়; পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতন ভূমিকা পালন করতে হবে। কোথাও মাদক, ইভটিজিং বা বাল্যবিবাহের ঘটনা ঘটলে তা গোপন না রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, সচেতন ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com