আজ , , ,

জামায়াতের সঙ্গে এনসিপির জোট টিকবে না, ভাঙতেই হবে: রাশেদ খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক জোট দীর্ঘস্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর মতে, আজ হোক কিংবা কাল, এনসিপিকে জামায়াতের সঙ্গে জোট ভাঙতেই হবে।

সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, জামায়াতের সঙ্গে এনসিপির রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। রাজনৈতিক উত্থান ও স্বতন্ত্র অবস্থান ধরে রাখার স্বার্থেই এনসিপির এই জোট থেকে বেরিয়ে আসা প্রয়োজন।

তিনি আরও লেখেন, স্বল্পমেয়াদি ক্ষমতার মোহে এনসিপি যদি মনে করে সংসদীয় রাজনীতিতে কয়েকটি আসন পাওয়াই তাদের মূল লক্ষ্য, তাহলে বিষয়টি ভিন্ন। সে ক্ষেত্রে কখনো ক্ষোভ-অভিমান প্রকাশ, আবার কখনো আপস-মীমাংসার মাধ্যমে জামায়াত-এনসিপির সম্পর্ক টিকিয়ে রাখতে হবে।

এনসিপির অভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরে রাশেদ খান তাঁর পোস্টে বলেন, সামান্তা শারমিন, চিকিৎসক তাসনিম জারা ও তাসনুভা জাবিনসহ বেশ কয়েকজন উদীয়মান নারী নেতৃত্ব ইতোমধ্যে দল ছেড়েছেন। জামায়াতের মতাদর্শের বাইরে স্বতন্ত্র চিন্তাধারার নারীরাও দলটির ভেতরে কোণঠাসা হয়ে পড়েছেন বলে তিনি দাবি করেন।

এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলসহ ১০ জন গুরুত্বপূর্ণ নেতা জাতীয় নির্বাচনের আগে একযোগে এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

রাশেদ খান আরও দাবি করেন, জাতীয় নির্বাচনের পরও দলটি থেকে অনেক নেতা পদত্যাগ করেছেন এবং পদত্যাগের এ প্রবণতা ক্রমেই বাড়ছে।

তাঁর মতে, জামায়াতের সঙ্গে জোট অব্যাহত রাখলে এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com