আজ , , ,

কুবিতে নতুন শিক্ষাবর্ষে চালু হতে পারে তিন বিভাগ, বাড়ছে আসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন তিনটি বিভাগ চালুর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পাওয়া গেলে প্রকৌশল অনুষদের অধীনে এসব বিভাগ চালু হবে। নতুন বিভাগ যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আসনসংখ্যাও বাড়বে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ইউজিসির সঙ্গে অনুষ্ঠিত এক সভায় নতুন চারটি বিভাগ চালুর প্রস্তাব দেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রস্তাবিত বিভাগগুলো হলো—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং রোবোটিক্স।

এর আগে, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে নতুন ১৮টি বিভাগ অন্তর্ভুক্তির অনুমতি চেয়ে ইউজিসির কাছে আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় নতুন চারটি বিভাগ চালুর প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাবিত চারটি বিভাগের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর বিষয়ে ইউজিসি প্রাথমিকভাবে আশ্বাস দিয়েছে। পাশাপাশি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর সম্ভাবনাও রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ইউজিসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর আশ্বাস দিয়েছে। তবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগও চালু হতে পারে।”

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “আমরা ইউজিসির কাছে চারটি বিভাগ খোলার অনুমতি চেয়েছি। তবে দুটি বিভাগ খোলার মৌখিক অনুমতি পেয়েছি। আরও একটি বিভাগসহ মোট তিনটি বিভাগ চালুর বিষয়ে ইউজিসি একটি কমিটি গঠন করেছে। আমরা আশা করছি, নতুন শিক্ষাবর্ষে তিনটি বিভাগ যুক্ত হবে।”

তিনি আরও বলেন, “যেহেতু কয়েকদিন পরই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে হবে, তাই আমরা চাইছি দ্রুত বিভাগগুলোর অনুমোদন হয়ে যাক।”

নতুন তিনটি বিভাগ চালু হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা বাড়ানোর পথও তৈরি হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com