আজ , , ,

সোনারগাঁওয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি, ফেসবুক লাইভে চাইলেন সহায়তা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতের কবলে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাঁর কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে ফেসবুক লাইভে জানিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় ফেরার পথে ডাকাতদের কবলে পড়েন রফিকুল ইসলাম মাদানি। পরিস্থিতি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে সহায়তা কামনা করেন।

ফেসবুক লাইভে তিনি জানান, সড়কের ওপর বড় বড় পাথর ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতি করা হচ্ছিল। ডাকাতদের হাতে রামদা ছিল। তাঁর গাড়িটি কিছুটা দূরে থাকায় এবং চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নেওয়ায় তাঁরা রক্ষা পান।

তিনি আরও জানান, ডাকাতরা অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। তবে তাঁর গাড়িতে থাকা কারও কাছ থেকে কোনো কিছু নিতে পারেনি ডাকাতরা।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

ঘটনাটি ঘিরে এশিয়ান হাইওয়ে সড়কের ওই এলাকায় রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com