বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে প্রায় ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছেন বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। তাঁর অভিযোগ, দেশে দেশি-বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার পাশাপাশি একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি না হয়ে উল্টো পুরোনো কর্মীরাও চাকরি হারাচ্ছেন।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উদ্যোগে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অলি আহমেদ বলেন, সরকার ক্ষমতায় আসার আগে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি তার উল্টো। নতুন করে দেশি-বিদেশি বিনিয়োগ হচ্ছে না বললেই চলে। ফলে মানুষের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে।