জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় নারীশক্তি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে আহ্বায়ক, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে সদস্যসচিব এবং মনজিলা ঝুমাকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন এই কমিটির মাধ্যমে জাতীয় নারীশক্তির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।