আজ , , ,

ভুলতা-গাউছিয়া মহাসড়কে পরিচ্ছন্নতা ও আলপনায় বদলে যাচ্ছে রূপগঞ্জ

 নারায়ণগঞ্জের রূপগঞ্জকে আধুনিক ও দৃষ্টিনন্দন উপজেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় পরিচ্ছন্নতা ও আলপনা আঁকার কাজ শুরু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে দিনভর এ কার্যক্রম পরিচালিত হয়।

রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানকে কার্যক্রম তদারকি করতে দেখা যায়।

স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপুর স্বপ্নের রূপগঞ্জ গড়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এর আগে সংসদ সদস্যের নির্দেশনায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় প্রায় দেড় হাজার হকার উচ্ছেদ করা হয়। পাশাপাশি উচ্ছেদ হওয়া হকারদের গাউছিয়া মার্কেটের পাশে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়।

রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল হোসেন বলেন, “এমপি দিপু ভুইঁয়ার স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার সকাল ৭টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। একই সঙ্গে মহাসড়কের সৌন্দর্য বাড়াতে আলপনা আঁকার কাজ চলছে। আমরা উপজেলাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বপ্নের রূপগঞ্জ উপহার দিতে চাই।”

সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু বলেন, দেশের মধ্যে রূপগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলায় পরিণত করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রূপগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

সংশ্লিষ্টরা আশা করছেন, মহাসড়কের পরিচ্ছন্নতা বজায় রাখা ও দৃষ্টিনন্দন আলপনা আঁকার মাধ্যমে ভুলতা-গাউছিয়া এলাকার সৌন্দর্য বাড়বে এবং যানবাহন ও পথচারীদের চলাচলের পরিবেশ আরও সুন্দর হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com