আজ , , ,

মেঘনাঘাট-হরিপুর গ্রিড বিকল, ঢাকা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিপর্যয়

রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। বিদ্যুৎহীন হয়ে পড়ে বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও দপ্তর। মেঘনাঘাট-হরিপুর জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পিডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

পিডিবি জানায়, মেঘনাঘাট-হরিপুর জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। গ্রিডটি সচল করতে এবং মেরামতের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাসাবাড়ির পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

তবে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি পিডিবি।

গ্রিড মেরামত ও পুনরায় সচল করার কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com