আজ , , ,

মাভাবিপ্রবি দিবস কাল, চাকরি মেলা-গবেষণা পুরস্কার ও নজরুল-সন্ধ্যাসহ থাকছে তিন পর্বের আয়োজন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস-২০২৬ উদযাপিত হবে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর)। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী তিন পর্বে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, ক্যারিয়ার ও চাকরি মেলা, গবেষণায় উৎকর্ষ পুরস্কার প্রদান, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং নজরুল-সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ।

বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেক, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেবেন উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান।

বিশ্ববিদ্যালয় দিবসের এবারের আয়োজনের মূল লক্ষ্য শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ সাধন, উদ্ভাবনকে উৎসাহিত করা, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা জোরদার করা।

প্রথম পর্ব: শোভাযাত্রা, কেক কাটা ও চাকরি মেলা

দিনের প্রথম পর্ব শুরু হবে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনুষ্ঠানিক কেক কাটার মধ্য দিয়ে। সকাল ১০টা ৪৫ মিনিটে উদ্বোধন করা হবে ‘মাভাবিপ্রবি ক্যারিয়ার ও চাকরি মেলা-২০২৬’।

সকাল ১১টা ১৫ মিনিটে চাকরিপ্রার্থী শিক্ষার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ এবং নিয়োগসংক্রান্ত কার্যক্রম চলবে। সকাল ১১টা ৩০ মিনিটে শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ক্যারিয়ারবিষয়ক আলোচনা।

এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী এবং আরপি ক্রিয়েশন অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিতোষ চন্দ্র পাল।

এ পর্বে সভাপতিত্ব করবেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেবেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান।

আয়োজকদের প্রত্যাশা, চাকরি মেলার মাধ্যমে শিক্ষার্থীরা নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ, পেশাগত নেটওয়ার্কিং এবং কর্মসংস্থানের সুযোগ পাবেন। পাশাপাশি ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত দক্ষতা উন্নয়ন সম্পর্কেও ধারণা লাভ করবেন।

দ্বিতীয় পর্ব: গবেষণায় উৎকর্ষ ও কৌশলগত অংশীদারত্ব

বিকেল ৩টায় বিশিষ্ট অতিথিদের অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হবে ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস’ শীর্ষক দ্বিতীয় পর্ব।

এ পর্বে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেক, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেবেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান।

এ পর্বে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। পাশাপাশি ২০২৬ সালের জন্য ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে ‘রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। এ ছাড়া পাঁচজনকে দেওয়া হবে ‘ইউনিভার্সিটি কমিউনিটি চিলড্রেনস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’।

গবেষণা উৎকর্ষ পুরস্কারের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় অবদান, সৃজনশীল উদ্যোগ এবং একাডেমিক অর্জনের স্বীকৃতি দেওয়া হবে। অন্যদিকে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক জ

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com