আজ , , ,

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন জমা দিলেন এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান।

সোমবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান। তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিনে এলিজা জামান তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ১ অক্টোবর পদত্যাগ করেন। এরপর সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।

এ ছাড়া আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ২

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com