আজ , , ,

ফটিকছড়িতে এক দিনে ৭ হাজার গাছের চারা রোপণ…

সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ‘এক দিনে ১ লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ স্লোগানে চট্টগ্রাম জেলায় এক দিনে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলায় দুই পৌরসভা ও ১৮টি ইউনিয়নে বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির ৭ হাজার চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়্যা এ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কের পাশে, খালের পাড়ে, বেড়িবাঁধে, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠসহ উপযুক্ত স্থানে এসব চারা রোপণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফটিকছড়ি উত্তর ও দক্ষিণ এলাকায় পৃথকভাবে মোট ৭ হাজার চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ফটিকছড়ি উত্তর উপজেলায় ৩ হাজার এবং ফটিকছড়ি উপজেলায় ৪ হাজার চারা রোপণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

চারা রোপণের স্থানভিত্তিক হিসাব অনুযায়ী, বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাটে ৫০০টি করে, ভূজপুরে ৭০০টি এবং হারুয়ালছড়িতে ৮০০টি চারা রোপণ করা হয়েছে। অন্যদিকে পাইন্দং ও সুন্দরপুরে ৫০০টি করে, ফটিকছড়ি পৌরসভায় ৬০০টি, নাজিরহাটে ৪০০টি এবং নানুপুরে ২ হাজার চারা রোপণের কথা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে উপজেলার সবুজায়ন বাড়বে এবং পরিবেশ সংরক্ষণে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com