আজ , , ,

কৃষিজমির মাটি কাটার দায়ে যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড

শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে যুবদল নেতা মো. রোকন সরদারসহ চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়গাঁও ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। এ সময় ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশারসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় দণ্ডিতদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদার (৩৫) ও তাজেল সরদারকে (২৭) তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রুহুল আমিন ও রহিম বাদশাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রোকন সরদার শরীয়তপুর সদর উপজেলার পাটানিগাঁও গ্রামের বাসিন্দা। তাজেল সরদার ভেদরগঞ্জের ছয়গাঁও গ্রামের বাসিন্দা। অন্য দুই দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন ও রহিম বাদশার বাড়ি যথাক্রমে সোহেল ফ্রান্সেগাঁও এবং নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দিক বলেন, ভেদরগঞ্জের কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমির ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com